ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নারী সমাজের শত্রু শিবির-জামায়াত: -মোমিন মেহেদী

  • ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫২ বার পঠিত

ডেক্স রিপোর্টঃ 

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রথমে ঢাকা বিশ^বিদ্যালয়কে ‘বেশ্যাখানা’ আর এখন প্রায় ৩ কোটি চাকুরীজীবী নারীকে ‘পতিতা’ বলে তারা প্রমাণ করেছে নারী সমাজের শত্রু শিবির-জামায়াত। তারা রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণাতেও সিদ্ধহস্ত বিধায় আগে আওয়ামী লীগ-ছাত্রলীগের লুঙ্গীকে ব্যবহার করেছে আর এখন ইউনূস সরকারকে ব্যবহার করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।

১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিজয় মিলনায়তনে জাতীয় শিক্ষাধারার সদস্যদের মাঝে ‘ভাষা উপহার’ প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নারী সমাজের চিরশত্রু এই জামায়াত একাত্তরে লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি করেছে। ছাত্র সংঘ থেকে ছাত্র শিবিরে পরিণত হওয়া এই সংগঠনটিও কৌশলে নিজেদের হীন সকল কাজ ডাকসুকে কেন্দ্র করে চালিয়ে যাওয়ার লক্ষ্যে কারচুপির আশ্রয় নিয়েছে। এরা ধর্মের আড়ালে অধর্ম চর্চা করে, কারণ এরা আবু জাহেলের উত্তরসূরী; মহানবী (সা.)-এর নয়।

সভায় নতুনধারার শুভানুধ্যায়ী সাইফুল ইসলাম চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, মহিদুল মল্লিক, হাশেম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী দেশের রাজনীতিকে কলুষিত করার অপরাধে যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধীদের সমর্থকগোষ্ঠি হিসেবে ‘বাংলাদেশ বিরোধী’ সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

নারী সমাজের শত্রু শিবির-জামায়াত: -মোমিন মেহেদী

আপডেট টাইম : ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
ডেক্স রিপোর্ট :