ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোর–১ আসনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক টিপুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের কাছ থেকে এ মনোনয়ন ফরম গ্রহণ করেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা।
এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ জানান, এখন পর্যন্ত লালপুর উপজেলা থেকে তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধির কপি প্রদান করা হয়েছে এবং তারা সবাই আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য, এর আগে গত রোববার বিএনপির প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে তার মা অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন মনোনয়ন ফরম উত্তোলন করেন। এছাড়া সোমবার খেলাফত মজলিসের প্রার্থী শিক্ষাবিদ ডক্টর আজাবুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

error: Content is protected !!

নাটোর–১ আসনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক টিপুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :