ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, ১ লাখ টাকা জরিমানা

আনিসুর রহমান স্টাফ রিপোর্টার: নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির একটি কারখানা ধ্বংস করা হয়েছে। এ সময় কারখানায় থাকা ৩২০ কেজি চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশ্রিত গুড়সদৃশ পদার্থ এবং ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মো. সেলিম আলীর মালিকানাধীন কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি ফর্দুব আলীর ছেলে।

অভিযান চলাকালে কারখানাটিতে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে গুড়সদৃশ পদার্থ তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে এসব ক্ষতিকর উপকরণ ও তৈরি করা পদার্থ ধ্বংস করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অপরাধে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোছা. তাজকেরাতন নেসা। জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

error: Content is protected !!

নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, ১ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :