নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান: গাঁজার গাছ চাষকারী আটক
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে নাটোরের লালপুরে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে লালপুর থানা পুলিশ। রাত ১১টায় উপজেলার আরবাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অভিযানটি পরিচালিত হয়, যেখানে অবৈধভাবে গাঁজার গাছ চাষকারী আ. কুদ্দুস (৫২) আটক হন। পুলিশ সূত্রে জানা যায়, আ. কুদ্দুস উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আজের উদ্দিনের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে তার বসতবাড়িতে গাঁজার গাছ চাষ করে আসছিলেন। আরও পড়ুনঃ জয়পুরহাটে কৃষকদের জন্য ব্র্যাক সীডসের পরামর্শ সভা লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং শনিবার (২৬ অক্টোবর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে নাটোরের লালপুরে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে লালপুর থানা পুলিশ। রাত ১১টায় উপজেলার আরবাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অভিযানটি পরিচালিত হয়, যেখানে অবৈধভাবে গাঁজার গাছ চাষকারী আ. কুদ্দুস (৫২) আটক হন।
পুলিশ সূত্রে জানা যায়, আ. কুদ্দুস উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আজের উদ্দিনের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে তার বসতবাড়িতে গাঁজার গাছ চাষ করে আসছিলেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং শনিবার (২৬ অক্টোবর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি 





















