ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাচোলে “প্রাথমিক স্বাস্থ্যসেবায়” করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রনি রজবঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামীণ জনপদের গরীব জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকাল তিনটার দিকে উপজেলার কসবা ইউনিয়নের কলিহারের “বিরিজপুকুর আবাসন” এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, হেলাল ফাউন্ডেশনের ‘প্রতিষ্ঠাতা পরিচালক’ মোঃ হেলাল উদ্দীন। আলোচনাকালে তিনি বলেন, হেলাল ফাউন্ডেশন মানবিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবামূলক মানবিক সংগঠন। এখানে প্রতি মাসে এমবিবিএস ডাক্তার দ্বারা একটি করে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যা সকল শ্রেণির রোগীদের জন্য প্রযোজ্য। তবে গরীব রোগীদের ফ্রী ঔষুধ প্রদান করা হয়।

অপরদিকে কোনো পরীক্ষা- নিরীক্ষার প্রয়োজন হলে নির্দিষ্ট ক্লিনিকে মাত্র ৩০০ টাকায় আলট্রাঃ ও এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এবং গরীব রোগীদের অপারেশন প্রয়োজন হলে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই দিন একটি গরীব রোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রধান আলোচক হিসেবে মোঃ ফাইজুদ্দিন টুনু মাষ্টার বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসা ও খাদ্য অন্যতম। হেলাল ফাউন্ডেশন এই বিষয়গুলোর উপর জোর আরোপ করে আসছে। তাই চিকিৎসা বিষয়ক যে কোনো পরামর্শের জন্য ( বিশেষ করে গরীবদের) ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে আহ্বান করেন। এছাড়াও ঠান্ডাজনিত ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি প্রাথমিক অসুস্থতায় করণীয় ও সচেতনতামূলক আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গীতা রানী, মিলি বেগম, কদমা বেগম সহ আবাসন প্রকল্পের গরীব মহিলাগন। আলোচনা শেষে উপস্থিত সবাইকে একটি করে হেলাল ফাউন্ডেশনের ২০২৬ সালের ক্যালেন্ডার প্রদান করা হয়। পরিশেষে আগামী দিনগুলো সুস্থতায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে সভার কার্যক্রম সমাপ্ত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নাচোলে “প্রাথমিক স্বাস্থ্যসেবায়” করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :