ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাচোলে জাল সনদে চাকরির অভিযোগ !

মোঃ সুমন আলীঃ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলীর বিরুদ্ধে জাল সনদে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে। জাল সনদেই প্রায় তিন যুগ ধরে তিনি চাকরি করে আসছেন।

এদিকে প্রায় তিন যুগ পর এখবর জানাজানি হলে উপজেলা জুড়েই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,উঠেছে সমালোচনার ঝড়।অন্যদিকে সচেতন মহল বলছে,শিক্ষকতার মতো একটি মহান পেশাকে তিনি কুলষিত করেছেন।তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তার বেতনভতার সমুদয় অর্থ ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা দেবার দাবি করেছেন।

এদিকে ২১ জানুয়ারী বুধবার বাবর আলীর বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের এন্তাজ আলী।

অভিযোগে বলা হয়েছে,কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী আমেরিকান ইউনিভার্সিটি থেকে ডিগ্রী পাস সনদ নিয়ে বিগত ৯০ সালের ১৫ অক্টোবর সহকারি শিক্ষক হিসেবে চাকরি বাগিয়ে নেন।পরবর্তীতে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহন করেন।

অভিযোগকারি এন্তাজ আলীর দাবী তার বিএ পাসের সনদ পত্রটি সম্পূর্ন ভূয়া। কিন্ত্ত বাবর আলী নিজেকে আমেরিকান ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন বলে সনদ জালিয়াতির মাধ্যমে দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ শিক্ষকতা করে আসছেন। এই সময়ে সরকারের কোষাগার থেকে বেতনভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করে আসছেন।এদিকে বিষয়টি সন্দেহজনক হওয়ায় অভিযোগকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, অভিযুক্ত বাবর আলী কখানোই ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বাবর আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার বিরুদ্ধে করা অভিযোগটি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া বলেন ,এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নাচোলে জাল সনদে চাকরির অভিযোগ !

আপডেট টাইম : ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
মোঃ সুমন আলী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :