ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাগেশ্বরীতে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, ৮ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি আসামি

কাজল ইসলামঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মধ্যরাতে বাড়ি ফেরার পথে মো. শহিদুল ইসলাম নাডু নামের এক যুবককে অতর্কিত কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহিদুল ইসলাম নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার পেটের বাম পাশে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যার চেষ্টা চালায়। ঠিক সেই মুহূর্তে আকস্মিক ওই এলাকায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের সুযোগ নিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

এদিকে রোমহর্ষক এই হামলার সাত দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন এখনো কোনো আসামিকে আইনের আওতায় আনতে পারেনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ এ পর্যন্ত দৃশ্যমান কোনো তদন্ত বা ঘটনাস্থল পরিদর্শন করেননি।

দিনদুপুরে বা রাতের আঁধারে এমন নৃশংস হামলার পরও আসামিরা বহাল তবিয়তে ঘুরে বেড়ানোয় এবং প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর মতে, পুলিশের এমন নিরব ভূমিকা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটার আশঙ্কা রয়েছে।

হতাহত যুবকের পরিবার ও এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মূল অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নাগেশ্বরীতে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, ৮ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি আসামি

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
কাজল ইসলাম, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম :