ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটি খাদ্য গুদামে দুদকের সিলগালা

ঝালকাঠির নলছিটি খাদ্যগুদামে গুদাম কর্মকর্তার( ওসি এলএসডি)  অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ২ নম্বর গুদাম সিলগালা করে দিয়েছে দুদকের একটি টিম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  দুদকের সমন্বিত কার্যালয় পিরোজপুরের উপপরিচালক ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে এ গুদামে সিলগালা করে দেন।
জানা গেছে, বোরো মৌসুমে এ খাদ্য গুদামে দুই হাজার ৪৪৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এর মধ্যে ১৬০ মেট্রিক টন আমন মৌসুমের চাল অবৈধভাবে সংরক্ষণ করেছেন খাদ্য গুদাম কর্তৃপক্ষ। আমন মৌসুমের সময় এ গুদাম থেকে সরবরাহকৃত চাল কমদামে অবৈধভাবে গ্রাহকদের কাছ থেকে ২৫ থেকে ৩০  টাকা কেজি দরে কিনে রেখে বোরো মৌসুমে ৪৪ টাকা দরে কেনা চালের  সঙ্গে রেখে দেন নলছিটি খাদ্য গুদাম কর্মকর্তা মো. আবুল কালাম।
এতে ১৬০ মেট্রিক টন চালে ( ৫ হাজার ৫৩৩ বস্তা) প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করেন এ গুদাম কর্মকর্তা। খাদ্য বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিধি মোতাবেক বোরো মৌসুমে আমন মৌসুমের কোনো চাল এ খাদ্য গুদামে থাকার কথা নয়।
স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে দুদকের সমন্বিত কার্যালয় পিরোজপুরের উপপরিচালক  শেখ গোলাম মাওলার নেতৃত্বে দুদকের একটি টিম বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নলছিটি খাদ্য গুদামে অভিযান চালায়।  এদিন  প্রায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে আমন মৌসুমের বেশ কয়েক বস্তা চাল এ খাদ্যগুদামে পায় দুদক টিম। খবর পেয়ে ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হোসাইন  খাদ্য গুদাম পরিদর্শনে আসেন । সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করে দুদকের উপপরিচালক ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে ২ নম্বর গুদামে সিলগালা করে দেন । বৃহস্পতিবার ফের গুদামের সমস্ত চাল যাচাই বাছাই করা হবে।
এ ব্যাপারে নলছিটি খাদ্য গুদাম  কর্মকর্তা( ওসি এলএসডি) মো. আবুল কালাম কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযান পরিচলনাকারী  দুদকের সমন্বিত কার্যালয় পিরোজপুরের উপপরিচালক  শেখ গোলাম মাওলা সংবাদিকদের প্রশ্নে জানান, এ ব্যাপারে এখনই কোন মন্তব্য করা যাবে না। যেহেতু গুদামের সমস্ত চাল  যাচাই বাছাই করতে আরও সময় লাগবে। আপাতত আমরা গুদাম সিলগালা করে দিয়ে বৃহস্পতিবার ফের কাজ শুরু করবো।
তবে অভিযানকালে এ গুদামে আমন মৌসুমের বেশ কয়েক বস্তা চাল পাওয়া গেছে। এতে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

error: Content is protected !!

নলছিটি খাদ্য গুদামে দুদকের সিলগালা

আপডেট টাইম : ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :