ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে পৌরবাসীর মানববন্ধন

ঝালকাঠির নলছিটি পৌরসভার দীর্ঘদিন পর্যন্ত খানাখন্দে ভরা চলাচলের অযোগ্য সকল সংস্কার না হওয়া সড়ক গুলোর সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিক্ষুব্ধ জনতা। রবিবার ২৯ সেপ্টেম্বর, সকাল ১০টায় উপজলা পরিষদের সামনের সড়কে একত্রিত হয়ে তারা ঘটাব্যাপী এ মানববন্ধন করেন।
১৫৯ বছরের পুরনো দেশের ২য় তম পৌরসভার এমন বেহাল দশার জবাব চান তারা। দীর্ঘদিন যাবত উন্নয়ন কাজ না করে অর্থ লুটপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত জনতা। প্রায় এক দশকের বেশি সময় যাবৎ পৌরসভার কোনো ওয়ার্ডেরই তেমন উন্নয়ন চোখে পড়ে নি কারও। এর ফলে প্রায় প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের অযোগ্য। মানববন্ধনে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, সমাজকর্মী বালী তাইফুর রহমান তুর্য, এফ এইচ রিভান, শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ, ব্যবসায়ী মনির হাসন, আকাশ তালুকদার, স্বেছাসেবী ইমরান হোসেন, ওয়ার্কশপ কর্মী নাসির হোসেন, সূর্যপাশা গ্রামের গোলাম মোস্তফা. মো. চেরাগ আলী, ইজিবাইক চালক মো. খোকন, মো. আল-আমিন, মোটর সাইকেল চালক মো. বাচ্চু এবং ভ্যান চালকদের পক্ষে মো. সোহাগ হোসেন প্রমুখ।
মানববন্ধনে ক্ষুব্ধ বক্তারা বলেন, মল্লিকপুর ব্রিজ থেকে সূর্যপাশা সরকারি প্রথমিক বিদ্যালয় পর্যন্ত, খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শংকরপাশা পোলেরহাট পর্যন্ত সড়ক, কাঠেরপোল থেকে অনুরাগ বাজার পর্যন্ত সড়কসহ পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের  গুরুত্বপূর্ণ সড়কগুলা দীর্ঘ কয়েক বছরেও সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কগুলা এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। এতে চলতে পারে না গাড়ি, ভ্যান ও রিকশা। ফলে শহরতলি এলাকার শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে। সম্প্রতি এক গর্ভবতী নারীকে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে সূর্যপাশা এলাকায় ভ্যানেই তিনি বাচ্চা প্রসব করেন বলে অভিযোগ করেন বক্তারা।
বিক্ষুব্ধ বক্তরা আরও অভিযোগ করেন, পৌর কর্তপক্ষ (সদ্য সাবেক মেয়র ও কাউন্সিলর’রা) এতে নজর না দিয়ে নিজেদের ভাগ্য ফেরাতে লুটপাটে ব্যস্ত ছিলেন।  কাগজে কলমে দফায় দফায় চাপা টেন্ডার দিয়ে  কাজ না করেই বিল উত্তোলন এমনকি একই সড়ক একাধিকবার টেন্ডার দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছেন তারা। সদ্য সাবেক মেয়র ও প্রভাবশালী কয়েকজন কাউন্সিলর তাদের নিজেদের লোকজনের নামে ঠিকাদারী কাজ নিয়ে এবং বিভিন্ন ভুয়া প্রজেক্ট দেখিয়ে পৌরসভার কোটি কোটি টাকা লোপাট করেছেন। এমনকি তাদের এ অবৈধ কর্মকান্ডের ফাইলও পৌরসভা থেকে গায়েব করে ফেলেছেন। তাদের এ লুটপাটে আমরা পৌরসভাবাসী সকল উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। প্রয়োজনে আমরা তাদের এসব অবৈধ কাজের বিরুদ্ধে আইনি লড়াই করবো। এ ব্যপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা। এ সময় বক্তারা আগামী তিন সপ্তাহের মধ্যে পৌর এলাকার সকল চলাচলের অযোগ্য সড়ক গুলো সংস্কার না হলে নলছিটি-বরিশাল সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার আল্টিমেটাম ঘোষণা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি

error: Content is protected !!

নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে পৌরবাসীর মানববন্ধন

আপডেট টাইম : ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :