আপডেট টাইম :
১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
২৫৮
বার পঠিত
নলছিটিতে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১লা নভেম্বর) বেলা দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আ'লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান শাহিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম। এছাড়াও উপস্থিত ছিলো নলছিটি উপজেলার অনেক বেকার যুবক যুবতীরা,পরে তাদের মাঝে ৭ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সের সনদ ও অর্থ বিতরন করা হয়েছে।অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার। আরও পড়ুন: নিষেধাজ্ঞায় ইলিশ শিকার, নলছিটিতে ৩ জেলের কারাদণ্ড আলোচনা সভায় বক্তরা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির বিকল্প নেই। তাই যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে। সৃষ্টিশীল কাজে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে।
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১লা নভেম্বর) বেলা দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান শাহিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলো নলছিটি উপজেলার অনেক বেকার যুবক যুবতীরা,পরে তাদের মাঝে ৭ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সের সনদ ও অর্থ বিতরন করা হয়েছে।অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার।
আলোচনা সভায় বক্তরা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির বিকল্প নেই। তাই যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে। সৃষ্টিশীল কাজে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে।