ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নিষেধাজ্ঞায় ইলিশ শিকার, নলছিটিতে ৩ জেলের কারাদণ্ড

ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালতে তিন জেলেকে একবছর করে জেল প্রদান করা হয়েছে। শনিবার(২৮অক্টোবর) সকাল ৮টায় উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে উপজেলার সুগন্ধা নদী সংলগ্ন অনুরাগ থেকে তাদের আটক করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত আশ্রাফ আলী খন্দকারের ছেলে মো.সহিদ খন্দকার (৪০), নলছিটি পৌর এলাকার মৃত সোবহান আকনের ছেলে ছোরাপ আকন(৩২) ও আজিজ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার(২৯)। এনিয়ে উপজেলার সাত জেলেকে জেল প্রদান করা হলো।

এসময় তাদের কাছ থেকে ১২শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে জোরদার অভিযান চলমান থাকবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ তাই মা ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান মৎস্য সংরক্ষন-১৯৮৫এর বিধিমালা অনুযায়ী তাদের তিনজনকে একবছর করে জেল প্রদান করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

নিষেধাজ্ঞায় ইলিশ শিকার, নলছিটিতে ৩ জেলের কারাদণ্ড

আপডেট টাইম : ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :