ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীর বেলাবতে দুইটি ট্রাকের সংঘর্ষে নিহত ১

বেলাব উপজেলায় (৬ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী দুইটি ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী। বেলাব উপজেলার জঙ্গুয়া- নোয়াকান্দি নতুন বাজার এলাকায় এ দুর্ঘঘটনা ঘটে। নিহত ট্রাকচালক, ফায়জুর রহমান (৪০) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ছৌয়াব আলী ছেলে। গুরুতর আহত ট্রাক চালকের সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার হাসপাতালে পাঠায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট ও ফিড বোঝাই দুটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। প্রবল বৃষ্টিতে বেলাবো উপজেলার নতুন বাজার এলাকায় পৌছামাত্রই সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে, পিছনের মালবাহী ট্রাকটি ধাক্কা দেয়। এসময় একটি ট্রাক রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে পিছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পিছনের ট্রাকটির চালক ঘটনা স্থলেই নিহত হন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ট্রাক দুটো জব্দ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, মহাসড়কে অটোরিক্সা ও সিএনজিসহ নিষিদ্ধ যানবাহন প্রশাসনের সামনেই হাইয়ো রোডে চলাচল করেছে । অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। কিছুদিন পর পর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো আ: রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, মরদেহ উদ্ধার করি এবং দুইটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতের পরিচয় এখনো পাওয়া যায়নি, সনাক্তের চেষ্টা চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় ১ একর খাসজমিতে আনসার-ভিডিপির সঞ্জীবন প্লাটুনের বৃক্ষরোপণ

error: Content is protected !!

নরসিংদীর বেলাবতে দুইটি ট্রাকের সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :