ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

খন্দকার সাইফুলঃ

নড়াইল সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনিয়া নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। মুনিয়া নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চরশালিখা গ্রামের কৃষক ও প্রতিবন্ধী কায়েম শেখের মেয়ে।

পরিবার ও প্রতিবেশীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশু মুনিয়া ঘরের মধ্যে খেলা করছিলো। এসময় ঘরের মেঝেতে মাটির ছিদ্রের মধ্যে লুকিয়ে থাকা একটি সাপে মুনিয়াকে দংশন করে। কিন্তু শিশুটি সাপের কামড়ের বিষয়টি বুঝতে পারেনি। ধীরে ধীরে সাপের বিষ শিশুটির শরীরে ছড়িয়ে পড়লে সে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে।

পরিবারের সদস্যরা সাপে কাটার বিষয়টি বুঝতে পেরে রাত সাড়ে ৯টার দিকে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ ঝাড়ফুঁক করে বিষ নামাতে ব্যর্থ হলে রাত ১১টার দিকে শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথিমধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের (চরশালিখা) সদস্য কাজী সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চারদিকে বর্ষার পানি থাকায় সাপটি বাড়ির মেঝেতে ইঁদুরের গর্ত বা ছিদ্রের মাঝে লুকিয়ে ছিলো। শিশুটি খেলার সময় সাপে দংশন করে। স্থানীয় ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন সাপটিকে গর্ত থেকে বের করে মেরে ফেলে।

শিশুটির মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাদুরিয়া বিল সড়কে মৃত্যুফাঁদে পরিণত শুকনো গাছ, অপসারণের দাবি

error: Content is protected !!

নড়াইলে সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
খন্দকার সাইফুল, নড়াইল জেলা প্রতিনিধি :