খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ নড়াইলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র, অভিধান ও সম্মানি টাকা প্রদান করা হয়েছে। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর জেলা আমির আতাউর রহমান বাচ্চুসহ অনেকে। এসএসসিতে ১৪জন এবং এইচএসসিতে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ
নড়াইলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র, অভিধান ও সম্মানি টাকা প্রদান করা হয়েছে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর জেলা আমির আতাউর রহমান বাচ্চুসহ অনেকে।
এসএসসিতে ১৪জন এবং এইচএসসিতে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।