ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ ও শহিদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর ডাকে সাড়া দিয়ে দেশের সূর্যসন্তানরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর এবং স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর এবং স্বাধীনতার মহান স্থপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণপূর্বক বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।

অতঃপর তিনি বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ ও সালাম গ্রহণ করেন। এছাড়াও জেলা পুলিশের সকল ইউনিট একযোগে দিবসটি পালন করে।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ ও শহিদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

আপডেট টাইম : ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :