ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

নড়াইলে প্রতিপক্ষের হামলার এক সপ্তাহ পর মাসুম মোল্যা (৩০) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুম কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মহসিন মোল্যার ছেলে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে মাসুম মাছের ঘের থেকে ফেরার পথে প্রতিপক্ষ আতাউর মৃধার সমর্থকরা রাস্তায় ফেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতা ও  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ্রপুর গ্রামে মহসিন মোল্যার নেতৃত্বে মোল্যা গ্রুপ ও আতাউর মৃধার নেতৃত্বে মৃধা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গত ১৪ সেপ্টেম্বর বিকাল ৪ টার দিকে মহসিন মোল্যার সমর্থক মাসুম মাছের ঘের থেকে ফেরার পথে প্রতিপক্ষ আতাউর মৃধার সমর্থকরা রাস্তায় ফেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরের দিকে তার মৃত্যু হয়।
কালিয়া থানার ওসি আরও জানান, মাসুমের উপর হামলার ঘটনায় গত ২০ সেপ্টেম্বর তার ভাই বাদী হয়ে কালিয়া থানায় মামলা দায়ের করেছে। মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে। এই মামলার আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
খন্দকার সাইফুল আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :