ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে জমির সীমানা নিয়ে বিরোধে মহিলাকে মারধরের অভিযোগ

রনি আহমেদ রাজুঃ
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামে বসতবাড়ির জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে এক নারী ও তার মেয়েকে স্যান্ডেল ও জমির সীমানা পিলার দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হচ্ছেন একই গ্রামের নজির মোল্লা, পিতা: সত্তার মোল্লা।
ভুক্তভোগী স্নিগ্ধা পারভীন (সিন্ধা) জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নজির মোল্লা এসে তাকে এলোপাতাড়ি স্যান্ডেল দিয়ে মারধর শুরু করেন। এরপর তার মা সোহেলী সুলতানা বাধা দিতে এলে নজির ও তার পরিবারের সদস্যরা মিলে পিলার দিয়ে আঘাত করেন।
সিন্ধার অভিযোগ, নজিরের স্ত্রী শিরিন ও মেয়ে রিম তাকে ও তার মাকে আটকে রাখে এবং নজির মোল্লা তখন পিলার দিয়ে আঘাত করে। সে সময় স্থানীয় মেম্বার জাহিদুল ও রফিকুল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোন প্রকার প্রতিবাদ বা বাধা দেননি বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে নজির তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে।
সোহেলী সুলতানা বলেন, আমার স্বামী মোক্তার মোল্যার মৃত্যুর পর থেকে নজির মোল্লার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। দীর্ঘ ২৫ বছর ধরে আমরা এই সমস্যা মোকাবিলা করছি। এখন আমাদের ওপরে শারীরিক হামলা পর্যন্ত করা হয়েছে।
অভিযুক্ত নজির মোল্লা সাংবাদিকদের মোবাইল ফোনে বলেন, আমি কাউকে মারধর করেছি কিনা আপনি এসে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন দেখেন। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

error: Content is protected !!

নড়াইলে জমির সীমানা নিয়ে বিরোধে মহিলাকে মারধরের অভিযোগ

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :