ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দা ভূতুড়ে রেজিষ্ট্রেশন ভোগান্তিতে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের নগরকান্দায় ভূতুড়ে রেজিষ্ট্রেশনে ভোগান্তিতে পড়েছেন একাদশ শ্রেণীর ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। এ ব্যাপারে অনেক শিক্ষার্থীদের নিকট থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।

ভুক্তভোগীরা বলছে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে অনলাইনে আবেদন পাঠালে তা নাকচ করে দেয়। এবং পূর্বেই আবেদন করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হচ্ছে। কে বাকাহারা এই রেজিষ্ট্রেশন করেছে তা কারো জানা নেই।

গত ৯ জানুয়ারী থেকে শুরু হওয়া অনলাইনে আবেদন করার শেষ সময় ১৫ জানুয়ারী পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে পছন্দ মতো কলেজ ও আলিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ হারিয়েছে শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থী পুজা দেবী রায় এ প্রতিনিধিকে জানায়, সে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন অনলাইন করতে ১২ জানুয়ারী তারিখে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করেন। তার আবেদন গ্রহন না করে পূর্বেই আবেদন হয়েছে বলে জানিয়ে দেয়।

আরেক ভুক্তভোগী মোকলেসুর রহমান জানায়, সে এ বছর কোদালিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছে। এখন সে কলেজে ভতির জন্য আবেদন করতে গিয়ে দেখে পূর্বেই তার আবেদন করা হয়েছে।
নগরকান্দা বাজারের কম্পিউটার প্রশিক্ষন ও অনলাইন সার্ভিসের মালিক মোশারফ হোসেন বলেন, কিছু কিছু শিক্ষার্থীর আবেদন করলে ম্যাসেজ আসছে পূর্বেই আবেদন করা হয়েছে। একই কথা জানিয়েছেন আরেক কম্পিউটার ব্যবসায়ী আবু নাসের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, ভর্তির ব্যাপারে বোর্ড আমাকে কোন নীতিমালা দেয়নি। তাই এ বিষয়ে আমি কোন কথা বলতে পারবো না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । কি কারনে কারা এসব ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে অপরাধীদের বের করে আইনের আওতায় আনা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই

error: Content is protected !!

নগরকান্দা ভূতুড়ে রেজিষ্ট্রেশন ভোগান্তিতে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :