ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় প্রেমিক যুগলের আত্মহত্যার চেষ্টাঃ প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় প্রেমিক যুগলের আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে। তবে দুই জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রেমিকার পিতা বাদি হয়ে প্রেমিকের বিরুদ্ধে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছে।

জানাগেছে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দী গ্রামের আব্দুল হামিদ শেখের পুত্র ভ্যান চালক ইখলাছ শেখ(১৭) সাথে একই গ্রামের আজম মুন্সীর মাদ্রাসায় পড়ুয়া মেয়ে সুমি আক্তার (১৫)এর প্রেমের সম্পর্ক চলে আসছিলো। দু’জনে বিয়ে করে সংসারের স্বপ্ন দেখছিল। কিন্তু মেয়ের অভিভাবকেরা রাজী না হওয়ায় ১৮ এপ্রিল সন্ধ্যায় প্রেমিকা সুমি আক্তার নিজ ঘরের মধ্যে কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। এসময় পরিবারের সদস্যরা তাকে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে প্রেমিক ইখলাছ পরদিন সকালে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তাকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে দু’জনেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে মেয়েকে বিষ পানে বাধ্য করানো হয়েছে বলে দাবী করে প্রেমিকার বাবা আজম মুন্সী ইখলাছের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুনঃ সরকারি কলেজের গাছ বিক্রি করলেন অধ্যক্ষ! 

সুমির চাচী রোজিনা আক্তার বলেন, ইখলাছ সুমিকে মাঝে মাঝে বিরক্ত করতো। ঘটনার দিন সন্ধ্যার পর ইখলাছ আমাদের বাড়ীতে আসে এবং সুমিকে ও বিয়ে করতে চায়। সুমির মা এবং আমি ওকে বুঝাই এবং বলি ও যেন সুমিকে আর কোন দিন বিরক্ত না করে। এর মাঝে সুমি ঘরে গিয়ে বিষ পান করে।

সুমির বাবা আজম মুন্সী বলেন, ইখলাছ আমার মেয়েকে প্রায় বিরক্ত করতো। আমি ওর অভিভাবকদের নিকট নালিশ করেছিলাম। ক্ষীপ্ত হয়ে ঘটনার দিন আমার বাড়ীতে এসে ইখলাছ হুমকি ধামকি দেয়। এই ভয়ে আমার মেয়ে বিষ পান করে।

শহীদনগর ইউনিয়ন পুলিশের বিট অফিসার আরিফ হোসেন বলেন, আজম মুন্সী আত্মহত্যা প্ররোচনায় উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিক তদন্তে দু’জনের প্রেমের সম্পর্ক ছিল এটার প্রমান পাওয়া গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নগরকান্দায় প্রেমিক যুগলের আত্মহত্যার চেষ্টাঃ প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দাঃ :