ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ – আহত ১০

ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষেও ঘটনা ঘটেছে। দু ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী ও মেহেরদিয়া দু’ গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে বলে এলাকাবাসি জানিয়েছেন। আহতদেরকে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, বল্লম, লাঠিসোঠা, ইট পাটকেল, রামদা নিয়ে এ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ইট ও অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, সামান্য ঘটনা নিয়েই দু’ গ্রামবাসী সকালেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুনে আমি ও থানা থেকে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করি।

থানার এস আই পিযুষ কান্তি দে বলেন, পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা স্বাভাবিক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

error: Content is protected !!

নগরকান্দায় দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ – আহত ১০

আপডেট টাইম : ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
বোরহান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দা, ফরিদপুরঃ :