আপডেট টাইম :
০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
৩৩৭
বার পঠিত
-প্রতীকী ছবি।
নগরকান্দায় ১২ বছর বয়সী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দায় ফারজানা আক্তার নামে ১২ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত ফারজানা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃষক মোহাম্মাদ আলী শেখের মেয়ে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় ফারজানা তাদের বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল।পরে পরিবারের সদস্যরা সেখান থেকে তার লাশ নামিয়ে দ্রæত নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে মৃত্যু অবস্থায়ই তাকে হাসপাতালে আনা হয়। আরও পড়ুনঃ কাতারের সবচেয়ে বড় মাঠে বাংলাদেশের পতাকা নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের নগরকান্দায় ফারজানা আক্তার নামে ১২ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত ফারজানা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃষক মোহাম্মাদ আলী শেখের মেয়ে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় ফারজানা তাদের বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল।পরে পরিবারের সদস্যরা সেখান থেকে তার লাশ নামিয়ে দ্রæত নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে মৃত্যু অবস্থায়ই তাকে হাসপাতালে আনা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।