বোরহান আনিসঃ দীর্ঘ ১০ বছর পর ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হলো উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলাসদরে অবস্থিত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু। - উপজেলা বিএনপির সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয় ২০১৫ সালের ৮ অক্টোবর। ওই সম্মেলনে ১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির অনেকেই মৃত্যুবরণ করেছেন। অনেকেই দল ছেড়ে নিষ্ক্রিয় রয়েছেন। - দীর্ঘ ১০ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, অ্যাড. গোলজার হোসেন মৃধা ও অ্যাড. জসিম উদ্দিন মৃধা। - নেতারা বলেন, দলের প্রতি যারা ত্যাগ ও নিষ্ঠা দেখিয়েছেন,নতুন কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। - বৈরী আবহাওয়ার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে উপস্থিত হয়। সকাল ১১ টা থেকে শুরু হয় এ সম্মেলন। বেলা ১২ টার দিকে হঠাৎ বৃষ্টি হওয়ায় কমিটি ঘোষণা না করেই সংক্ষিপ্ত ভাবে সম্মেলন শেষ করা হয়। পরবর্তী যেকোনো সময় কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা।
বোরহান আনিসঃ
দীর্ঘ ১০ বছর পর ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হলো উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলাসদরে অবস্থিত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু।
–
উপজেলা বিএনপির সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয় ২০১৫ সালের ৮ অক্টোবর। ওই সম্মেলনে ১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির অনেকেই মৃত্যুবরণ করেছেন। অনেকেই দল ছেড়ে নিষ্ক্রিয় রয়েছেন।
–
দীর্ঘ ১০ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, অ্যাড. গোলজার হোসেন মৃধা ও অ্যাড. জসিম উদ্দিন মৃধা।
–
নেতারা বলেন, দলের প্রতি যারা ত্যাগ ও নিষ্ঠা দেখিয়েছেন,নতুন কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
–
বৈরী আবহাওয়ার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে উপস্থিত হয়। সকাল ১১ টা থেকে শুরু হয় এ সম্মেলন। বেলা ১২ টার দিকে হঠাৎ বৃষ্টি হওয়ায় কমিটি ঘোষণা না করেই সংক্ষিপ্ত ভাবে সম্মেলন শেষ করা হয়। পরবর্তী যেকোনো সময় কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা।