ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় তৈরি হচ্ছে খাঁটি খেজুরের গুড়

এক সময় খাটি খেজুর গুড়ের জন্য বিখ্যাত ছিল ফরিদপুর। এখন চিনি ও কেমিকেল যুক্ত নকল খেজুর গুড়ে বাজার সয়লাব। তাই পুরনো সেই ঐতিহ্য হারাতে বসছে ফরিদপুর।
এমন পরিস্থতিতে, শীতের মৌসুমে রাজশাহী থেকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাঠবালিয়ায় এসে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন গাছিরা। গুণগত মান ভালো ও ভেজালমুক্ত হওয়ায় গাছিদের কাছ থেকেই গুড় কিনছেন ক্রেতারা। ভোর হওয়ার আগেই গাছগুলো থেকে রস সংগ্রহ করেন তারা।
এরপর রস কয়েক ঘণ্টা জ্বাল দিয়ে তৈরি করছেন পাটালি, নারকেলি, দানা, ঝোলসহ নানা রকম খেজুর গুড়। গড়ে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। রাজশাহীর বাঘা উপজেলা থেকে নগরকান্দায় এসে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরী করছেন রিমন মিয়া ও আরিফ হোসেন। গাছি রিমন বলেন, বাজারে চিনি ও ক্যামিকেল যুক্ত গুড় পাওয়া যায়। তবে আমরা খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে, গুড় তৈরী করছি। বিক্রি করছি ৪০০ টাকা কেজি দরে। গুড় কিনতে আসা ক্রেতাদের মধ্য থেকে ক্রেতা ফয়সাল হোসেন বলেন, বাজারের গুড়ে ভেজাল বেশি। তাই দাম একটু বেশি হলেও ভেজালমুক্ত গুড় কিনতে পেরে খুশি।
এদিকে ক্রেতারা সহনীয় পর্যায়ে এই দামে অনেকেই শখ করে কিনছেন। পাশাপাশি মানসম্মত ও খাঁটি  গুড় পেয়ে খুশি হচ্ছেন। এক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে দাম একটু বেশি হলেও এর মানটা ভালো এবং সুস্বাদু সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি তাদের জন্য।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য

error: Content is protected !!

নগরকান্দায় তৈরি হচ্ছে খাঁটি খেজুরের গুড়

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :