ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধ্বংসস্তূপ এর মধ্য থেকে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে -শহিদুল ইসলাম বাবুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ২০২২ সাল হবে খালেদা জিয়ার মুক্তির সাল। ২০২২ সাল হবে বাংলাদেশ গনতন্ত্র পূনরুদ্ধারের সাল। বিএনপি কে যতই দাবায় রাখতে চান বিএনপি কখনও ধ্বংস হবে না। বিএনপি ধ্বংসস্তুপের মধ্য থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে।
তিনি সোমবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে এক দোয়া ও আলোচনা সভা এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে দুর্বাল আন্দোলন গড়ে তুলতে হবে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা করানোর জন্য বিদেশে নেওয়ার সুযোগ দিচ্ছে না বর্তমান সরকার।
নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজম খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আছাদুজ্জামান আছাদ, পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল মোল্লা প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনুপ্রেরণার স্মারক ‘প্রাথমিক শিক্ষা পদক’

error: Content is protected !!

ধ্বংসস্তূপ এর মধ্য থেকে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে -শহিদুল ইসলাম বাবুল

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :