আপডেট টাইম :
০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
৫০১
বার পঠিত
ধুমধাম করে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে
অনেক ধুমধাম আয়োজনের মধ্যে দিয়ে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে সম্পন্ন হয়েছে। তারা দু'জনই মাথা নাড়িয়ে কবুল সম্মতি জানিয়েছেন। কুষ্টিয়ার মিরপুর ধুবইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে নির্মান শ্রমিক বাক প্রতিবন্ধী হৃদয় হোসেনের সাথে পার্শ্ববর্তী বহুলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা পুরাতন পাড়ার কৃষক তাজুলের বাক প্রতিবন্ধী মেয়ে সোনিয়া খাতুনের বিয়ের হয়। আজ (১ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকেলে উভয় পরিবারের সাথে আনুষ্ঠানিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়। এই ঘটনায় দুই পরিবার ও এলাকার মানুষের মধ্যে চরম আনন্দের জোয়ার বয়। আরও পড়ুনঃ মধুখালীতে ১৫২ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১০ বাক প্রতিবন্ধী দম্পতির সংসার যেন সুখের হয় এজন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
অনেক ধুমধাম আয়োজনের মধ্যে দিয়ে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে সম্পন্ন হয়েছে। তারা দু’জনই মাথা নাড়িয়ে কবুল সম্মতি জানিয়েছেন।