ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর সীমান্তে ২৯ লাখ টাকার মাদক আটক

মোঃ জিয়াউর রহমান:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ২৯ লাখ ৩৭ হাজার টাকার মাদক আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। উপজেলায় বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে হেরোইন, গাঁজা, ইয়াবা, সিলডিনাফিল ট্যাবলেট, সেনেগ্রা ট্যাবলেট ও অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার ধর্মদহ বিওপির ডিজিটি মাঠে সোমবার রাত ১টার দিকে ৫০ গ্রাম হেরোইন ও ৩৫২ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উদয়নগর বিওপি এলাকার পদ্মা নদী থেকে ভারতীয় ৫৯০ কেজি কারেন্ট জাল আটক করা হয়েছে।

অপরদিকে, উপজেলার রামকৃষ্ণপুর বিওপির ঠোটারপাড়া এলাকা থেকে সোমবার অনুমানিক রাত পৌণে ১১টার দিকে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা এবং ১৯২ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করা হয়।

এদিকে, উপজেলা জয়পুর বিওপির ময়রামপুর মাঠে সোমবার অনুমানিক রাত পৌণে ১১টার দিকে ৩০০ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করা হয়।

যার আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ৩৭ হাজার টাকা। আটক করা ভারতীয় মাদকদ্রব্য ও কারেন্ট জাল ধ্বংসের জন্য সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নজরুলের মানবতা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে ২৯ লাখ টাকার মাদক আটক

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :