আপডেট টাইম :
০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৯৭
বার পঠিত
দৌলতপুর সীমান্তে যুবককে পায়ের রগ কেটে হত্যা
মোঃ জিয়াউর রহমানঃ কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। জনি হোসেন (৩২) জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জনি হোসেন ও সোহান মাদককারবারে জড়িত ছিলেন। সম্প্রতি টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে সোহানের লোকজন জনিকে মারধর করে গুরুতর আহত করে। ঘটনার সময় সোহান আহত জনিকে হত্যার হুমকিও দিয়েছিল। এ ঘটনায় প্রাণভয়ে জনি মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান করেন। শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে সোহানের নেতৃত্বে ৫০/৬০ জন জনির ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে তারা। হামলাকারীরা আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ দৈনিক সময়ের প্রত্যাশাকে বলেন, মহিষকুন্ডি মাঠপাড়ায় একজনকে হত্যা করা হয়েছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আমাদের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। জনি হোসেন (৩২) জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জনি হোসেন ও সোহান মাদককারবারে জড়িত ছিলেন। সম্প্রতি টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে সোহানের লোকজন জনিকে মারধর করে গুরুতর আহত করে। ঘটনার সময় সোহান আহত জনিকে হত্যার হুমকিও দিয়েছিল।
এ ঘটনায় প্রাণভয়ে জনি মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান করেন। শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে সোহানের নেতৃত্বে ৫০/৬০ জন জনির ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে তারা। হামলাকারীরা আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।
দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ দৈনিক সময়ের প্রত্যাশাকে বলেন, মহিষকুন্ডি মাঠপাড়ায় একজনকে হত্যা করা হয়েছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আমাদের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।