ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর সীমান্তে মাদক ও অবৈধ জাল উদ্ধার, আটক-১

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৫ লক্ষ টাকার মাদক ও নিষিদ্ধ কার্টে জাল উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে ১ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত আনুমানিক রাত ১২ টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১৫৩/১০-এস হতে আনুমানিক ৩০০০গজ বাংলাদেশের অভ্যন্তরে পোল্টির মোড় নামক স্থানে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি’র বিশেষ টহল অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১১০ কেজি নিষিদ্ধ করেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৪০ হাজার টাকা। অপরদিকে একইদিন রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে একই ব্যাটালিয়ন অধীনস্থ চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭//২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মারার পাড়া মাঠে নায়েক মো. মিজানুর রহমান এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান চালায়।

অভিযানে ডিগ্রিরচর এলাকার মো. আবুল মাঝির ছেলে মো. আলম (২৮) কে ভারতীয় ১৪৪ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মুল্য ৫৭ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও কারেন্ট জালের সিজার মূল্য ৪লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে মাদক ও অবৈধ জাল উদ্ধার, আটক-১

আপডেট টাইম : ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :