ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও নকল সিগারেট জব্দ

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে বিজিবি বিভিন্ন প্রকার মাদক ও নকল সিগারেট উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় সোমবার রাত ১০টা ৫০ মিনিটে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫০/২ -এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে শকুনতলা মাঠে হবিলদার মো. কাইয়ুম মোল্লার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ৮০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫৫ হাজার টাকা।

একই দিন সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে মথুরাপুর বিওপির নেতৃত্বে হবিলদার মো. রফিকুল ইসলাম আরও ১ হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করেন, যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।

এর আগে রবিবার দুপুরে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদলের অভিযান থেকে নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে ১৫,৯২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ ৭৫ হাজার ৬০০ টাকা।

উদ্ধারকৃত মাদক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে জমা করা হয়েছে এবং নকল বিড়ি কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে। বিজিবি নিশ্চিত করেছে, সীমান্তে নিরাপত্তা বজায় রাখা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান কঠোর ও অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও নকল সিগারেট জব্দ

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :