আপডেট টাইম :
০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
২১৯
বার পঠিত
দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৫ বাংলাদেশী তরুণ আটক
ভারত ভূখন্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূখ- থেকে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আটক বাংলাদেশী তরুণদের মধ্যে রয়েছে, জামালপুর সীমান্ত এলাকার কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার জানান, রবিবার সকালে জামালপুর সীমান্তের ভারত ভূখ- থেকে ৫ বাংলাদেশী যুবককে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে গেছে বিএসএফ। আটক যুবকরা সকলেই মাদক চোরাকারবারীর সাথে জড়িত বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে ৪৭ বিজিবি অধিনস্ত প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম বলেন, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশী তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আটককৃতদের পুলিশে সোপর্দ করেছে বলে বিএসএফ সূত্র জানিয়েছে। আরও পড়ুনঃ সেনাবাহিনী কর্তৃক ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার ! আজ (১৮ আগষ্ট) রবিবার দুপুর ১টার সময় একই সীমান্তে পতাকা বৈঠকে আটক বাংলাশীদের হোগলবাড়িয়া থানা পুলিশে সোপর্দ করার...
ভারত ভূখন্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূখ- থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
আটক বাংলাদেশী তরুণদের মধ্যে রয়েছে, জামালপুর সীমান্ত এলাকার কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার জানান, রবিবার সকালে জামালপুর সীমান্তের ভারত ভূখ- থেকে ৫ বাংলাদেশী যুবককে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে গেছে বিএসএফ। আটক যুবকরা সকলেই মাদক চোরাকারবারীর সাথে জড়িত বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে ৪৭ বিজিবি অধিনস্ত প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম বলেন, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশী তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আটককৃতদের পুলিশে সোপর্দ করেছে বলে বিএসএফ সূত্র জানিয়েছে।