ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর গৃহবধূর লাশ কবরস্থানে নেওয়ার পথে আটকাল পুলিশ

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়া দৌলতপুরে শিলা খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ আত্মীয় স্বজনেরা কবরস্থানে নেওয়ার সময় তা আটকে দেয় পুলিশ। (৪ জুলাই) শুক্রবার সকালে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙালি মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

–

পুলিশের সন্দেহ, গৃহবধূর মৃত্যুর আসল কারণ ধামাচাপা দেওয়ার হচ্ছে। গৃহবধূটিকে শ্বশুরবাড়িতে পুড়িয়ে হত্যার অভিযোগের ব্যাপারে স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ। শিলা মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙালি মোড় নামক এলাকার আমিরুল ইসলামের মেয়ে।

–

স্থানীয় ও আত্মীয় স্বজনরা বলেন, দুই বছর আগে দৌলতপুর উপজেলার শেরপুর সেনপাড়া গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে আলামিনের সঙ্গে শিলার বিয়ে হয়। আলামিন পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি। তিন মাস আগে এই দম্পতির একটি সন্তানও হয়। কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে জানানো হয়, শিলা শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

–

এরপর কুষ্টিয়া থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী আলামিন শিলাকে বাবার বাড়িতে রেখেই চলে যান। রাতে শ্বাসকষ্ট উঠলে পরিবারের লোকজন তাঁকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বাড়িতে ফিরে আসার পরে তিনি আজ ভোররাতে মারা যান।

–

মৃতের দুলাভাই আশরাফুল ইসলাম বলেন, গত ২৯ জুন ঘটনাটি ঘটেছিল। শ্বশুরবাড়ির লোকজন আমাদের বলেছিল শিলা আত্মহত্যার চেষ্টা করেছে। তারাই চিকিৎসা করাচ্ছিল। কিন্তু শিলা মারা যাওয়ার আগে আমাকে বলেছে, শ্বশুরবাড়ির লোকজন তার শরীরে বিষাক্ত তারপিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে সে কারও নাম বলেনি। তাই পরিবারের লোকজন বিষয়টি জানতে চায়নি, তাই আমিও আর কাউকে বলিনি।’

–

আশরাফুল ইসলাম আরও বলেন, ‘আজ সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে শিলার দাফন করার কথা ছিল। কিন্তু বাড়ি থেকে লাশ কবরস্থানে নেওয়ার পথে বেলা পৌনে ১০টার দিকে পুলিশ লাশটি আটকে দেয়। হত্যার অভিযোগের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাদের বিষয়টি জানাই।’

–

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, আসল ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে—এমন সন্দেহের ভিত্তিতে পুলিশ লাশ কবরস্থানে নেওয়া বাধাদেয় এবং পরিবারের সঙ্গে কথা বলে। শোনা যাচ্ছে, মৃতের দুলাভাই বলছে, মেয়েটি মারা যাওয়ার আগে তাঁকে বলেছে, তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

–

মৃতের শরীরের ওপরের অংশটুকু পুড়ে গেছে। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, মেয়েটির বাবা ও স্বামীর পরিবার একে অপরের আত্মীয়। ঘটনাস্থল দৌলতপুর হওয়ায় ওই থানার ওসি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

–

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রাথমিক শিক্ষার বেহাল দশা অর্ধশতাধিক স্কুল ভবন ঝুঁকিপূর্ণ

error: Content is protected !!

দৌলতপুর গৃহবধূর লাশ কবরস্থানে নেওয়ার পথে আটকাল পুলিশ

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :