ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে সৎ ভাই হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ রাজমিস্ত্রির সহযোগী সেজে উপজেলার আলোচিত সৎ ভাই হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, গত ২৪ অক্টোবর উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুরে জমিজমা ভাগাভাগিকে কেন্দ্র করে সৎ ভাইদের হাতে জাহিদুর রহমান (৪২) নির্মমভাবে খুন হন। এ হত্যাকাণ্ডের পর নিহতের ভগ্নিপতি আনারুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদশা মিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারেন, আসামিরা ফরিদপুর সদর এলাকায় পালিয়ে আছেন।

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখের তত্ত্বাবধানে এসআই বাদশা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাজমিস্ত্রির সহযোগী বেশ ধারণ করে গতকাল শনিবার (১ নভেম্বর) বিকালে ফরিদপুর সদর এলাকার জোয়াইড় মোড় নামক স্থান থেকে এই মামলার এজাহারভুক্ত ১ নং আসামি এনামুল (৪৫) এবং ২ নং আসামি এনামুলের ছেলে অমিত (২০) কে গ্রেপ্তার করেন।

ওই দিন রাতেই তাঁদের দৌলতপুর থানায় নিয়ে আসা হয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেনের নেতৃত্বে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, আজ রবিবার (২ নভেম্বর) আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

error: Content is protected !!

দৌলতপুরে সৎ ভাই হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :