কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী মালিকানাধীন খাল থেকে মাটি কাটার অভিযোগে সেলিম রেজা নামের এক ব্যাক্তিকে এবং সরকারি কাজে অসহযোগীতার করার দায়ে ফরজ আলী নামে দু-জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউপির বাহিরমাদি এলাকায় অবৈধ ভাবে সরকারী খাল থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছিল। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিদুল ইসলাম। আরও পড়ুনঃ মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় নড়াইলে আনন্দ-উল্লাসঃ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, সরকারি মালিকানাধীন একটি খাল থেকে মাটি কেটে নিচ্ছিল। এ সময় ভ্রাম্যমান আদালত তাদের সরকারী খালের জমির মাটি কাটার অপরাধে এ দন্ড প্রদান করেন।
কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী মালিকানাধীন খাল থেকে মাটি কাটার অভিযোগে সেলিম রেজা নামের এক ব্যাক্তিকে এবং সরকারি কাজে অসহযোগীতার করার দায়ে ফরজ আলী নামে দু-জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউপির বাহিরমাদি এলাকায় অবৈধ ভাবে সরকারী খাল থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছিল। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিদুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, সরকারি মালিকানাধীন একটি খাল থেকে মাটি কেটে নিচ্ছিল। এ সময় ভ্রাম্যমান আদালত তাদের সরকারী খালের জমির মাটি কাটার অপরাধে এ দন্ড প্রদান করেন।