ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে যুবদলের নেতা জামিল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা জামিল মালিথাকে (৪০) গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪৮ গ্রাম হেরোয়িন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬ হাজার টাকা।

আটক জামিল মালিথা ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে। তিনি আলোচিত ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।

বিজিবি সূত্রে জানা গেছে, জামিল একজন চিহ্নিত অস্ত্র ও মাদক কারবারি। ভারত থেকে অবৈধভাবে আধুনিক আগ্নেয়াস্ত্র-বিশেষ করে অটোমেটিক পিস্তল পাচারের সঙ্গে তার সংশ্লিষ্টতার রয়েছে তার।

আটক জামিলের ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, জামিলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ, বলেন জামিলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বিজিবি রাতেই তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আজ (শনিবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুরে যুবদলের নেতা জামিল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

আপডেট টাইম : ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :