ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে উপজেলার তারাগুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মর্জিনা খাতুন হোসেনাবাদ গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, ডায়াবেটিস রোগী মর্জিনা খাতুন অন্যদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন। কুষ্টিয়া প্রাগপুর সড়ক ধরে তিনি তারাগুনিয়া বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় গৃহবধূ মর্জিনার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি, হুমকিতে দেশের ব্যাংক-সরকারি পোর্টাল

error: Content is protected !!

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :