ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুরে বিএনপি প্রার্থী বাচ্চু মোল্লা বিপুল ভোটে নির্বাচিত

মোঃ জিয়াউর রহমানঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় নেতা-কর্মী ও দৌলতপুরবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে দৌলতপুরের মানুষ তাঁকে বিজয়ী করেছে। তিনি বলেন, “আমি শুধু বিএনপির সংসদ সদস্য নই, আমি দৌলতপুরের সব মানুষের সংসদ সদস্য।

বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে নির্দেশ দেন—কোনো ধরনের সহিংসতা বা গ্যাঞ্জাম সহ্য করা হবে না; কেউ করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অনিন্দ গুহ ঘোষিত ফলাফলে জানা যায়, ১৩৫ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. বেলাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। তৃতীয় অবস্থানে থাকা বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮১২ ভোট।

উল্লেখ্য, কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। একমাত্র কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি প্রার্থী নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

আজ (১৩ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল থেকেই নবনির্বাচিত এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার তারাগুনিয়াস্থ বাসভবনে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সর্বস্তরের মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রাজনগরে মেধাবীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

error: Content is protected !!

দৌলতপুরে বিএনপি প্রার্থী বাচ্চু মোল্লা বিপুল ভোটে নির্বাচিত

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :