ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে বালতির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বালতির পানিতে পড়ে রাহিম হোসেন নামে তিন বছরের একটি শিশু মারা গেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ পারটেক্সপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাহিম হোসেন মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাদের বাড়ির টিউবওয়েলের পাশে থাকা বালতির পানিতে খেলা করছিল। পরিবারের লোকজন তাকে খেয়াল না করায় শিশুটি বালতি ভর্তি পানিতে পড়ে যায়।

বালতির নিচের দিকে মাথা পড়ায় কোনো সাড়াশব্দও করতে পারেনি শিশুটি। এক পর্যায়ে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে সঙ্গে সঙ্গে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রাহিম হোসেন উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ পারটেক্সপাড়া এলাকার আলেক মণ্ডলের ছেলে। সে তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। রাহিমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুরে বালতির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :