দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
১৩৬
বার পঠিত
দৌলতপুরে বন্যাকবলিত মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
মোঃ জিয়াউর রহমানঃ কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাদুর্গত দুই ইউনিয়নের ১১০০ পরিবারের জন্য ত্রাণ সহায়তা প্রদান করেছে উপজেলা বিএনপি। আজ (২০ আগস্ট ২০২৫) বুধবার সকাল থেকে দিনভর চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের পানিবন্দী অসহায় মানুষের হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন: সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মস্তোফা, বিএনপি নেতা আবু সুফিয়ান, যুবদলের আহ্বায়ক বোনজির আহমেদ বাচ্চু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান আলী। চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে পদ্মা নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধি পেলে, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৩৫ গ্রামে প্রায় অর্ধ লাখ মানুষ পানিতে ভেসে যান। বর্তমানে পানি কমতে থাকলেও মানুষের দুর্দশা এখনও কাটেনি। পাশাপাশি এই বন্যার কারণে ফিলিপনগর, মরিচা, চিলমারী ও রামকৃষ্ণপুর এলাকার নিম্নাঞ্চলের ব্যাপক কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ বিতরণ প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এবং এই ধারা অব্যাহত রাখতে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা চিলমারী ও রামকৃষ্ণপুরের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি, এবং তা চলমান থাকবে।”
মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাদুর্গত দুই ইউনিয়নের ১১০০ পরিবারের জন্য ত্রাণ সহায়তা প্রদান করেছে উপজেলা বিএনপি।
আজ (২০ আগস্ট ২০২৫) বুধবার সকাল থেকে দিনভর চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের পানিবন্দী অসহায় মানুষের হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন:
সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,
সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ,
সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মস্তোফা,
বিএনপি নেতা আবু সুফিয়ান,
যুবদলের আহ্বায়ক বোনজির আহমেদ বাচ্চু,
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান আলী।
চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে পদ্মা নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধি পেলে, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৩৫ গ্রামে প্রায় অর্ধ লাখ মানুষ পানিতে ভেসে যান। বর্তমানে পানি কমতে থাকলেও মানুষের দুর্দশা এখনও কাটেনি। পাশাপাশি এই বন্যার কারণে ফিলিপনগর, মরিচা, চিলমারী ও রামকৃষ্ণপুর এলাকার নিম্নাঞ্চলের ব্যাপক কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ত্রাণ বিতরণ প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এবং এই ধারা অব্যাহত রাখতে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা চিলমারী ও রামকৃষ্ণপুরের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি, এবং তা চলমান থাকবে।”