কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক জামে মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুর নাম মোমিন হোসেন (৫)। সে ওই এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছোট ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ৪ থেকে ৫ জন সমবয়সী শিশু নদীতে ঝাঁপ দেওয়া খেলছিল। এ সময় মোমিন নদীর পানিতে নিখোঁজ হয়। আরও পড়ুনঃ পুলিশের পিস্তল বিক্রির চেষ্টা, নোয়াখালীতে বাবুর্চির ছেলে গ্রেপ্তার ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে ৫ বছরের একটি শিশু নিখোঁজের খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে।’ এরপর খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক জামে মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর নাম মোমিন হোসেন (৫)। সে ওই এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছোট ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ৪ থেকে ৫ জন সমবয়সী শিশু নদীতে ঝাঁপ দেওয়া খেলছিল। এ সময় মোমিন নদীর পানিতে নিখোঁজ হয়।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে ৫ বছরের একটি শিশু নিখোঁজের খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে।’ এরপর খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।