ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে আসলাম হোসেন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

১৬ মে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া এলাকার পদ্মা নদীতে ডুবে কিশোর নিখোঁজের এ ঘটনা ঘটে।নিখোঁজ আসলাম হোসেন একই এলাকার বারু মালিথার ছেলে।

ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মনোয়ারা খাতুন জানান, দুপুরে আসলাম সহ ১০ থেকে ১২ জন সমবয়সি কিশোর এক সাথে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল।

গোসল শেষে সকলেই নদী থেকে উঠে আসলেও আসলামকে না পেয়ে তার বন্ধুরা আসলামের বাবাকে খবর দেয়। খবর পেয়ে নিখোঁজ আসলামের বাবা সহ এলাকাবাসী নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ কিশোরের সন্ধানে পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনার বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, পদ্মায় নিখোঁজ ওই কিশোরকে উদ্ধারে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খুলনা থেকে রওনা দিয়েছে।

খবর পাওয়ার পর আমাদের একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে। ডুবুরি দল পৌঁছালে শুক্রবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সার ডিলার নিয়োগে ধীরগতি, তালিকার অপেক্ষায় ১১ উপজেলা

error: Content is protected !!

দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি  :