ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে নির্বাচনী মাঠে প্রতিপক্ষের সন্ত্রাসী মহড়া বন্ধের দাবীতে সমাবেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের রেজাউল হক চৌধুরীর ভাই টোকন চৌধুরীর সন্ত্রাসী মহড়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাজমুল হুদা পটল বিশ্বাস।

বুধবার (২৭ডিসেম্বর)রাত ১০ টার দিকে ঈগল প্রতীকের কর্মীরা মোটর সাইকেল যোগে গণসংযোগ শেষে তারাগুনিয়া ফেরার পথে তারাগুনিয়া থানার মোড়ে রেজাউল হক চৌধুরীর ভাই টোকন চৌধুরীর মাইক্রোবাস বহরের মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং টোকন চৌধুরীর ৮/১০ মাইক্রেবাস বহরের মাইক্রোবাস থেকে লাঠিসোটা অস্ত্র প্রদর্শণ এবং ধারাবাহিক ভাবে ঈগল প্রতীকের সমর্থকদের হুমকি, ঈগল প্রতীকের ক্যাম্প অফিসে আগুন দেয়া সহ নানা অভিযোগের প্রেক্ষিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাত ১১ টায় তারাগুনিয়া কাঁচা বাজারে বিক্ষোভ করেন ঈগল প্রতীকের কর্মীরা । এ সময় কর্মী সমর্থকদের উপস্থিততে বক্তব্য রাখেন, ঈগল প্রতীকের প্রার্থী নাজমুল হুদা পটল বিশ্বাস। তিনি বলেন, ট্রাক প্রতীকের প্রার্থীর সমর্থকরা পরাজয় নিশ্চিত জেনে সন্ত্রাসী কর্মকান্ডের পথ বেছে নিয়েছে। তিনি অবিলম্বে এ সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। এবং অবিলম্বে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখা সহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম তিনি জানান, আমরা ভোটের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছি। কেউ যদি সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ জানান, খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং সিসিটিভি ফুটেজ সহ প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন। এ বিষয়ে কমিশনকে অবহিত করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের বসতি নীতির বিরোধী, জনগণের সঙ্গে বিরোধ নেই: যুক্তরাজ্য

error: Content is protected !!

দৌলতপুরে নির্বাচনী মাঠে প্রতিপক্ষের সন্ত্রাসী মহড়া বন্ধের দাবীতে সমাবেশ

আপডেট টাইম : ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :