ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে নিখোঁজ প্রতিবন্ধীকে ফেরত দিয়েছে বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর থেকে নিখোঁজ হওয়া নান্টু (২৩) নামে একজন বাক প্রতিবন্ধীকে ১৩দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।শনিবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তাকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। সে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজারথাক গ্রামের নওয়াব আলীর ছেলে।

১ জানুয়ারি প্রতিবন্ধী নান্টু বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।বিজিবি সূত্র জানায়, বাক প্রতিবন্ধী নান্টু বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী চিলমারী সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নেয়।

পরে তাকে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করতে গেলে প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে পুলিশ হেফাজতে রাখতে অস্বীকৃতি জানায় জলঙ্গী থানা পুলিশ। বিএসএফ স্থানীয়ভাবে মাইকিং করে তাদের হেফাজতে থাকা প্রতিবন্ধীর খবরটি প্রচার করে।

 ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি প্রচার ও প্রকাশ হলে প্রতিবন্ধী নান্টুর পরিবার তা জানতে পেরে ভারতীয় আত্মীয় স্বজনের মাধ্যমে তা নিশ্চিত হয়ে ঘটনাটি স্থানীয় বিজিবিকে জানায়। বাংলাদেশি প্রতিবন্ধীকে ফেরত চেয়ে বিজিবি বিএসএফকে পত্র দিলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ১৩ জানুয়ারি ফেরত দেওয়া হয়।

১৫৭/২-এস সীমান্ত পিলার সংলগ্ন চিলমারীর মরারপাড়া সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার মুরাদ মুর্শেদ এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর ডেপচাঞ্জ রাম। পরে বিএসএফ’র হাতে আটক প্রতিবন্ধী নান্টুকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হলে বিজিবি তাকে পরিবারের নিকট সোপর্দ করে।

ঘটনাটি নিশ্চিত করেন চিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার মুরাদ মুর্শেদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা

error: Content is protected !!

দৌলতপুরে নিখোঁজ প্রতিবন্ধীকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট টাইম : ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :