ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধর্ম অবমাননায় দরবারে হামলা

দৌলতপুরে আস্তানা ভাঙচুর ও গণপিটুনি দিয়ে পীরকে হত্যা

ইসমাইল হোসেন বাবুঃ

কুরআন অবমাননার অভিযোগ এনে কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রহমান ওরফে শামীম (৭০) নামে এক পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে স্থানীয় ‘বিক্ষুব্ধ জনতা’।

এ সময় উত্তেজিত জনতা ওই পীরকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন, পুলিশ আহত শামীমকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.তৌহিদুল হাসান তুহিন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার মৃত জেসের মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কথিত পীর শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীরের বিরুদ্ধে পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার আস্তানায় হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরআগে ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ একাধিক অভিযোগে শামীম জাহাঙ্গীরের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছিল। ওই সময় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর তিনি মুক্তি পান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভন্ডপীর আখ্যায়িত শামীমের পুরোনো একটি ভিডিও হঠাৎ করেই গতকাল থেকে সোসাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়ে পড়ে। পরে এলাকার উত্তেজিত জনতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার দরবারে দুপুরে হামলা ও ভাংচুর চালায়।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, পবিত্র কোরআন কটাক্ষ করার অভিযোগ ছিল পীরের বিরুদ্ধে। এতেই ক্ষিপ্ত হয়ে এঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরিবারের পক্ষ লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

ধর্ম অবমাননায় দরবারে হামলা

দৌলতপুরে আস্তানা ভাঙচুর ও গণপিটুনি দিয়ে পীরকে হত্যা

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :