ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সেই ৩৯ শিক্ষার্থীরফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সেই ৩৯ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে| এবারের এসএসসি পরীক্ষা নিয়েও দুশ্চিন্তামুক্ত হয়েছে ওই পরীক্ষার্থীরা| বৃহসপতিবার(১৬-০৪-২০২৬)বিকেলে মৃঠোফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান|

জানা যায়,এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪০ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও একজন ছাড়া বাকি ৩৯ জনই পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল| তাদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ— কোনোটিই সম্পন্ন না হওযায় এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় ছিল| এনিয়ে গত বুধবার সমকালের অনলাইন পোর্টালে “ফরম পূরণ হয়নি ৩৯ শিক্ষার্থীর, এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা” শিরোনামে খবর প্রকাশিত হয়|
প্রকাশিত সংবাদে কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৪০ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা| কিন্তু তাদের মধ্যে মাত্র একজনের ফরম পূরণ হয়েছে| বাকি ৩৯ জনের ফরম পূরণ করা হয়নি| এ ছাড়া এই ৩৯ জনের মধ্যে ৩৪ শিক্ষার্থীর নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়নি বলে জানা যায়|

ভুক্তভোগী পরীক্ষার্থী আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ, সোনিয়া, খাদিজা ও ইতি খাতুন জানিয়েছিল, প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও তারা চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে ছিল| ফরম পূরন সম্পন্ন হওয়ায় এখন তারা দুশ্চিন্তা মুক্ত হয়েছেন বলে জানান| এর আগে নিয়মমাফিক টাকা জমা দিয়েও তাদের ফরম পূরণ করা হয়েছিলনা|

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামারুজ্জামান জানান, স্কুল পরিদর্শক ও চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার তাদের ‘রেজিস্ট্রেশন ও ফরম পূরণ হয়ে গেছে| অফিস সহকারীর ওপর দায় চাপিয়ে তিনি বলেন, এসব কাজের দায়িত্ব অফিস সহকারীকে দেওয়া ছিল| কীভাবে শিক্ষার্থীরা ফরম পূরণ থেকে বাদ পড়ল, তা তিনি বুঝতে পারেননি|

এ বিষয়ে কেশবপুর স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন,শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টদের মাধ্যমে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের বিষয়টি নিশ্চিত হয়েছেন|

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে বিক্ষোভে ‘গোদি মিডিয়ার’ সাংবাদিকেরা কেন তোপের মুখে

error: Content is protected !!

সেই ৩৯ শিক্ষার্থীরফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :