ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শিবচরের যুবকের মৃত্যুঃ এলাকায় শোকের ছায়া

অপি মুন্সীঃ

‎
‎মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের বাসিন্দা গিয়াস হাওলাদার (৩৫) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

‎
‎বুধবার (বাংলাদেশ সময়) বিকেল ৩টার দিকে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। ‎নিহত গিয়াস হাওলাদার ওই এলাকার মৃত ওহাব হাওলাদারের ছেলে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

‎
‎পারিবারিক সূত্রে জানা যায়, গিয়াস হাওলাদার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎
‎পরিবার জানায়, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান গিয়াস হাওলাদার। সেখানে তিনি একটি বস্ত্র কারখানা গড়ে তুলেছিলেন। নিয়মিত দেশে আসা-যাওয়া করলেও দীর্ঘদিন পর এবার স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। এমনকি দেশে ফেরার জন্য বিমানের টিকিটও কাটা ছিল। দেশে ফিরে তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার কথা ছিল।

‎
‎নিহতের বড় ভাই লিটন হাওলাদার বলেন, “অনেক দিন পর প্রিয়জনকে কাছে পাওয়ার আশায় আমরা দিন গুনছিলাম। আজ রাতেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। বরং এলো মৃত্যুর সংবাদ।”

‎
‎এ ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

‎
‎শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, “পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শিবচরের যুবকের মৃত্যুঃ এলাকায় শোকের ছায়া

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :