ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ের বাড়িতে ডাকাতি

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৩টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মিন্টু রহমান (৩৪) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় ব্যবসায়ী মিন্টু রহমান গতকাল দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মিন্টু রহমান নিজ বাড়িতে মুদি দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। শুক্রবার রাতে মিন্টু তার দোকান বন্ধ করে দরজায় তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে অন্যান্য দিনের ন্যায় নিয়ে ঘুমিয়ে পড়েন।

রাত ৩টার দিকে বাড়ির দেয়াল টপকিয়ে মানকিটুপি ও মুখে গামছা বাঁধা ৪ জন সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতদল মিন্টুসহ তার স্ত্রী রুপালী খাতুন (৩২) এবং তার জমজ দুই মেয়ে জিমিয়া (৯) ও লামিয়া (৯) কে অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে মিন্টুর মুখ ও হাত বেঁধে চাাবি নিয়ে ঘরে থাকা আলমারি খুলে নগদ ৪৬ হাজার টাকা, স্বর্ণের চেইন, একজোড়াস্বর্ণের দুল, একজোড়াস্বর্ণের চুরি, মেয়েদের দুই জোড়াস্ব র্ণের দুলসহ দোকানের পণ্য সামগ্রী লুট করে। লুট হওয়া স্বর্ণ অলংকার ও দোকানের পণ্যের মূল্য ২ লক্ষ ২৬ হাজার টাকা বলে মিন্টু তার অভিযোগে উল্লেখ করেছেন।

মিন্টু রহমান জানান, ডাকাত ৪ জনের মাথায় মানকিক্যাপ ও মুখে গামছা বাঁধা ছিল এবং পরনে থ্রি কোয়াটার প্যান্ট ও গায়ে কালো শার্ট ছিল। তাদের প্রত্যেকের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে।
ডাকাতদল চলে যাওয়ার পর বাড়ির লোকজন চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ডাকাতির ঘটনা জানতে পারে।

ডাকাতিরর ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ডাকাতির ঘটনার বিষযে আমি এখনো কিছু জানি না, তবে অভিযোগ দিয়ে থাকলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা

error: Content is protected !!

দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ের বাড়িতে ডাকাতি

আপডেট টাইম : ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :