ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দেশের ক্ষতি করতে চায় এমন বিভ্রান্তিকারীদের প্রতিহত করতে হবেঃ – ডা. আব্দুস সালাম

জসীমউদ্দিন ইতিঃ

“একটি দল দেশকে বিভ্রান্ত করার ও দেশের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তাদের এই ষড়যন্ত্রের প্রতিবাদ ও প্রতিহত করবো, যেন তারা দেশের কোনো ক্ষতি করতে না পারে।”

শুক্রবার ১৯ জুন ৪টার সময় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঠাকুরগাঁও-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মো: আব্দুস সালাম।

হরিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, স্কুল ব্যাগ ও বিভিন্ন সরকারি প্রণোদনা বিতরণ করা হয়।

শিক্ষা ও উন্নয়নে সরকারের অঙ্গীকারঃ

বক্তব্যে এমপি সালাম দেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা উল্লেখ করে বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি প্রান্তে গিয়ে সার্বিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন। মেয়েদের জন্য শিক্ষা অবৈতনিক (ফ্রি) করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো এবং দেশের উন্নয়নের জন্য নিজেদের নিয়োজিত করো। এই যাত্রায় বিএনপি সরকার সবসময় তোমাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে।

তিনি আগামীতে হরিপুর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী নিশ্চিত করার পাশাপাশি দুপুরে ‘মিড-ডে মিল’ চালু করার ঘোষণা দেন। এছাড়া ঠাকুরগাঁও-২ আসনে সব ধর্মের মানুষের সমান অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জমকালো অনুষ্ঠান ও সামগ্রী বিতরণঃ

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি সংসদ সদস্যের সহধর্মিণী অধ্যাপক ডা. হাসিনা আফরোজ।
হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের, অবসরপ্রাপ্ত কর্নেল জাহাঙ্গীর আলম।

এছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপির স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ডা. আব্দুস সালাম শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন। সবশেষে তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘ফল মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

দেশের ক্ষতি করতে চায় এমন বিভ্রান্তিকারীদের প্রতিহত করতে হবেঃ – ডা. আব্দুস সালাম

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :