ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে-আমির হোসেন আমু এমপি

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। অতি প্রয়োজন ছাড়া গ্রামের পুকুরগুলো ভরাট করা যাবে না। তাতে দেশীয় মাছ চাষ করে মাছের উৎপাদন বাড়িয়ে বিদেশে রপ্তানি করে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। বর্তমান সরকার সেই লক্ষে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা ইলিশসহ কয়েক প্রজাতির মাছ রপ্তানি করে আসছি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু(এমপি)।
বুধবার (২৬জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম,ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আ.ওয়াহেদ খান, উপজেলা সহকারি কমিশনার(ভুমি) সমাপ্তি রায় প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, একসময় দেশে জনসংখ্যা ছিল ৭কোটি তারপরও দেশে খাদ্যঘাটতি ছিল । বর্তমানে তার দ্বিগুনেরও বেশি জনসংখ্যা তারপরও দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ন। আমরা ইলিশ মাছ উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম, আমাদের মাছের বিদেশে প্রচুর চাহিদাও রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে আজ এই আমূল পরিবর্তন হয়েছে। তাই আগামীতে আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধারাবাহিক লোকসানে বিআইডব্লিউটিসি, পদ্মা সেতু চালুই কি একমাত্র কারণ

error: Content is protected !!

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে-আমির হোসেন আমু এমপি

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :