ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপিঃ -জুয়েল

ইসমাইল হোসেন বাবুঃ

ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (৯ আগস্ট) সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নুরজাহান রহমান ফাউন্ডেশন আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সারাদেশে লুটপাট, দুর্নীতি ও নৈরাজ্য বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্য বিএনপি সবসময়ই কাজ করে আসছে। আগামী দিনেও আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। দুর্নীতি ‘জিরো টলারেন্স নীতিতে আনতে আমরা ইতোমধ্যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।

এ সময় তিনি আরও বলেন, দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় আর আমি যদি নির্বাচিত হতে পারি, আমার নির্বাচনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করছি।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে তিনি দিনব্যাপি সীমান্তবর্তী এলাকায় জনসংযোগ করেন। পরে নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ আটজন নিহতের ঘটনায় বিকেলে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং নিহতদের কবর জিয়ারত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা

error: Content is protected !!

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপিঃ -জুয়েল

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :