আপডেট টাইম :
০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
২৬৯
বার পঠিত
দুর্গোৎসবের নিরাপত্তায় সিসি ক্যামেরা বিতরণ
শারদীয় দুর্গোৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে ১৯টি মন্দিরে সিসি ক্যামেরা বিতরণ করেছেন। মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদ তার ব্যক্তিগত অফিসে এই ক্যামেরাগুলো বিতরণ করেন। এ সময় সিসি ক্যামেরাগুলো ১৯টি মন্দিরের সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়। ক্যামেরা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. কামাল আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী। আরও পড়ুনঃ মাগুরায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সুপারের নির্দেশনা অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. চুন্নু বিশ্বাস, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রফেসর সুব্রত মুখার্জি এবং শেখর ইউনিয়নের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শারদীয় দুর্গোৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে ১৯টি মন্দিরে সিসি ক্যামেরা বিতরণ করেছেন।
মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদ তার ব্যক্তিগত অফিসে এই ক্যামেরাগুলো বিতরণ করেন। এ সময় সিসি ক্যামেরাগুলো ১৯টি মন্দিরের সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়।
ক্যামেরা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. কামাল আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. চুন্নু বিশ্বাস, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রফেসর সুব্রত মুখার্জি এবং শেখর ইউনিয়নের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।